× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে মশার কয়েলের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার  জাহাজমারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জয়নাল মেম্বার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.ইব্রাহীম।  তিনি বলেন, প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয়র বাসিন্দা জিল্লুর রহমান জানান, রাত ৩টার দিকে একটি মুদি দোকানে জালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এর লেলিহান শিখা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে দোকানগুলোও পুড়ে ছাই হয়ে যায়। এতে জলিল স্টোর, আজহার স্টোর, রতন স্টোর, আমজাদ স্টোর,তাহসান ফার্মেসী সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহসান ফার্মেসীর মালিক ডা.ইউসুফ বলেন, আমার দীর্ঘ দিনের প্রতিষ্ঠান। প্রায় ১৮লক্ষ টাকার মালামাল সহ প্রায় অর্ধকোটি টাকার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যা রিকভারি করার মত অবস্থা কারো নেই।
  ফায়ার ফাইটার মো.ইব্রাহীম আরো বলেন, গভীর রাত হওয়ায় অনেকে গুমিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ১৮ লক্ষ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..