× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০২২
ঝিনাইদহে দুদক কার্যালয়

ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের ডিসিকোর্ট এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন’র মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার।

এসময় প্রধান অতিথি এ কে এম সোহেল তার বক্তব্যে বলেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জেলায় দুদকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা থেকে দুর্নীতি দুর করতে সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টা প্রয়োজন। তাই যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তিনি বলেন, শুধু আর্থিক উন্নতি হলে চলবে না, আমাদের নৈতিক উন্নতিও ঘটাতে হবে। কোনো জাতি যদি শুধু আর্থিক উন্নতি করে তাহলে সেই উন্নতি টেকসই হয় না। টেকসই উন্নতি করতে হলে, আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক উন্নতি ঘটাতে হবে। এজন্য সবার আগে আমাদের সৎ মানুষ হতে হবে। সব ধরনের দুর্নীতিকে না বলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..