× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় বাংলা নিউজের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
সালথা

বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে ফরিদপুরের সালথায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকাল ৫ টায় সালথা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এস,আই) আওলাদ হোসেন, সালথা প্রেসক্লাবের সহসভাপতি এমকিউ হোসাইন বুলবুল, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, বাংলা নিউজের জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ আশরাফ টুটু, মনির মোল্যা, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক এফ,এম জাহাঙ্গীর আলম শাহজাহান,  নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান, মারুফ হোসেন, মোশারফ হোসেন, বিধান মন্ডল, আকাশ সাহা, শরিফুল হাসান, আবুল বাসার, জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হারুন-অর-রশীদ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বাংলানিউজের সাফল্য কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..