কালীগঞ্জে জগন্নাথদেবের ১৩ তম রথযাত্রা মহোৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে একটি র্যালী শহরের কলেজপাড়া মন্দির থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
কলেজপাড়া সর্বজনিন মন্দির কমিটির আযোজনে রথযাত্রা উপস্থিত ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ১৩ তম রথযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ কলেজপাড়া সার্বজনিন দূর্গ মন্দির। প্রতি বছর আষঢ়ে শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এই উপলক্ষে শুক্রবার বিকালে কালীগঞ্জ শহরের কলেজপাড়া সার্বজনিন মন্দির কমিটির পক্ষ থেকে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শত শত সব বয়সের নারী পুরুষ জগন্নাথদেবের রথযাত্রায় অংশ নেন।
রথ টেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্তর এসে শেষ হয়। পরে মন্দিরে আলোচনা সভা, ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। কলেজ পাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানারর্জী, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিনো বন্ধ, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল হোসেন, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খৃস্টান ঐক্য পরিষদেরে সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারী, কলেজপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের সহ-সভাপতি গৌতম বসু প্রমূখ।