× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

অনলাইন ডেস্ক

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছেন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাশিয়া ছাড়েন প্রেসিডেন্ট পুতিন।

এর মাধ্যমে ইউক্রেনে রুশ বাহিনীর কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট।

দুপুরের খাওয়া-দাওয়া সাড়ার পরও তাদের মধ্যে আলোচনা হবে। কারণ তাজিক ও রুশ প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

রাশিয়ার প্রেসিডেন্সিয়াল কর্মকর্তা ইউরি উসাকোভ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাত পর্যন্ত রাশিয়া-তাজিকিস্তানের প্রেসিডেন্ট আলোচনা করবেন।

তাজিকিস্তান সফর শেষে বুধবার সকালে তুর্কমেনিস্তান যাবেন পুতিন। সেখানে তিনি কাস্পিয়ান সামিটে যোগ দেবেন। এ সামিটে আজারবাইজান, ইরান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে যাওয়ার মাধ্যমে এ বছর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে গেলেন পুতিন।


এ ক্যটাগরির আরো খবর..