× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

সংখ্যালঘুদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে পাকিস্তান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

কট্টর ভাবমূর্তির ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সনাতন সম্প্রদায়সহ সংখ্যালঘুদের বিষয়ে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে। তারা সনাতন সম্প্রদায়ের হোলি, দিওয়ালি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেসহ সংখ্যালঘুদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকারি দলের সদস্যরা এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী সংখ্যালঘুদের প্রধান ধর্মীয় উৎসবের দিন সরকারি ছুটি থাকবে।

এ নিয়ে পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সরকারের ছুটি ঘোষণার সিদ্ধান্তে পাকিস্তানে যে সংখ্যালঘুদের বসবাস, তারা এবার থেকে উৎসবে সরকারিভাবে ছুটি ভোগের সুযোগ পাবেন।

প্রায় ২০ কোটি জনসংখ্যার পাকিস্তানে সুন্নি-শিয়া মিলিয়ে মুসলিম জনগোষ্ঠী প্রায় ৯৬ শতাংশ। এর বাইরে ২ শতাংশ আছে হিন্দু। ১ দশমিক ৫৯ শতাংশ খ্রিস্টানের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের জনগোষ্ঠী আছে শূন্য দশমিক ৪১ শতাংশ।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ‍কুমার ভানকোয়ানি বলেন, এতে পাকিস্তানের সংখ্যালঘু সমাজে সরকারের ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতে সংখ্যালঘুদের জন্য ঈদ ও মহরমে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা আছে। পাকিস্তানও এবার সেই পথে হাটলো।

এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেন, পাকিস্তানের অনেক সরকারি দফতরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কাজ করেন। তারা এবার থেকে হোলি, দিওয়ালি বা ইস্টার সানডেতে ছুটি পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..