× Banner
সর্বশেষ
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য – মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

গৌরনদী প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে বর্ণিল আলোকসজ্জা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বরিশালের ডিজিটাল ইউনিয়ন খ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ।

বুধবার সকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু জানান, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশনায় ইতিমধ্যে ইউনিয়ন পরিষদকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়াও ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থানে ব্যানার-ফেস্টুন স্থাপনের পাশাপাশি পদ্মা সেতুর উদ্বোধনে ইউনিয়নবাসীকে পদ্মাপাড়ে সরব উপস্থিতির জন্য প্রস্তুত করে রেখেছি।


এ ক্যটাগরির আরো খবর..