× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

হিমালয়ের মতো অমর ও অক্ষয় হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসে।

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘কারো স্বীকার-অস্বীকার বা অপপ্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও কার্যক্রমের জৌলুস একটুও কমে যাবে না। বরং তিনি হিমালয়ের মতো অমর ও অক্ষয় হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসে।’

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-একাংশ) আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছিলেন। তার ভালোবাসার মূল্য তিনি পেয়েছেন। এদেশের মানুষ তার সে ভালোবাসার মূল্যায়ন দেখিয়েছে, কেবল কিছু কুলাঙ্গার বাদে।

তিনি বলেন, দেশকে ভালোবাসলে বঙ্গবন্ধুকেও ভালোবাসতে হবে। এদেশে কিছু মানুষ আছে, যারা পিতার নাম ধরে রাখতে পারে না। এমন অকৃতজ্ঞ মানুষদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

প্রধানন্ত্রীর উপদেষ্টা বলেন, জাতির পিতাকে হত্যার পর হয়তো আমরা প্রতিশোধ নিতে পারিনি। কিন্তু ২৫ বছর ধরে আমাদের ললাটের কলঙ্ক চিহ্ন রাষ্ট্রক্ষমতায় আসার পর মুছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করেছেন, রায় কার্যকর হয়েছে। আমরা কলঙ্কমুক্ত হয়েছি।
সাবেক এ সাংবাদিক নেতা বলেন, স্বাধীনতার পুরনো শত্রুরাই এখনো গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে এটিও সত্য যে, শত্রুরা পরাজিতই থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়াসহ ডিইউজের নেতা ও সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন ডিইউজের একাংশের নতুন সভাপতি শাবান মাহমুদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..