× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

বরিশাল মেডিকেল কলেজে স্থাপন করা হবে বার্ন ও মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট -আবুল হাসানাত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
বার্ন ও মানসিক স্বাস্থ্যসেবা

সৌদি অর্থায়নে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট ও মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন প্রকল্প গ্রহণসহ ব্যাপক আধুনিকায়ন করা হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্।

আবুল হাসানাত আবদুল্লাহ্  আজ  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এ  কথা বলেন।

এসময় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এইচএম সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম বড় অর্জন হলো সাফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ করা।  তিনি করোনাকালীন সময়ে দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন। তিনি প্রতিষ্ঠানটির সেবার মান আরো সম্প্রসারণ ও গণমুখী করার পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সম্ভাব্য সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..