× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক

দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ

দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে ভোট হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটাই বড় আকারের প্রথম নির্বাচন।

এদিকে, মঙ্গলবার নির্বাচনি প্রচারণা না থাকলেও পিরোজপুরের নাজিরপুর, চট্টগ্রামের আনোয়ারা, নোয়াখালীর সেনবাগ ও নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ বেশ কিছু জায়গায় সহিংসতায় পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।

সহিংসতা ও অনিয়মের কারণে এক পৌরসভা ও অন্তত ২২টি ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

এ দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ১০টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে আলোচিত মোগরাপাড়া ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..