এবার অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় মিলবে জাতিসংঘের কার্যক্রম এর তথ্য। ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি এবার থেকে মিলবে বাংলায় । এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।
শুক্রবার সংস্থাটির সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের প্রস্তাব।
উল্লেখ, আগে ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ— এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো।
এবার থেকে সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু ও হিন্দিও। সংস্থাটির ওয়েবসাইটেও এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।