× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

স্টাফ রিপোর্টার

মা হারালেন লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
মা হারালেন কুদ্দুস বয়াতি

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন মারা গেছেন। শনিবার (১১ জুন) দুপুর ২টায় তার মৃত্যু হয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুদ্দুস বয়াতি। তিনি গণমাধ্যমকে বলেন, গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থা ছিলো। আজ দুপুর ২টায় মা ইন্তেকাল করেন।

আমেনা খাতুনের বয়স ১০০ বছরের বেশি বলে জানান কুদ্দুস বয়াতি। দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। হাসপাতালে নিয়েও মায়ের চিকিৎসা করিয়েছেন বয়াতি।

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানেই পারিবারিক কবরস্থানে মাকে দাফন করবেন বলে জানান শিল্পী। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে জানাজা।

উল্লেখ্য, আরফান আলী ও আমেনা খাতুনের আট সন্তান। এর মধ্যে সবার বড় কুদ্দুস বয়াতি। তিনি বাংলা লোকগানে অসামান্য খ্যাতি লাভ করেছেন। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান।

পরবর্তীতে আরও অনেক গান উপহার দিয়েছেন তিনি। এমনকি এই প্রজন্মের শিল্পী প্রীতম হাসানের সঙ্গে ‘আসো মামা হে’-এর মতো আধুনিক গানও গেয়েছেন কুদ্দুস বয়াতি।


এ ক্যটাগরির আরো খবর..