× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর গ্রামের সৌদি আরব প্রবাসী হুমায়ুন হাওলাদারের বসতঘরে শুক্রবার গভীর রাতে দূধূর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সৌদি প্রবাসী হুমায়ুন কবির হাওলাদারের মা আলেয়া বেগম জানান,

শুক্রবার দিবাগত গভীর রাতে দালানের গ্রিল কেটে ১০/১২ জনের একটি  ডাকাত দল বসতঘরে ঢুকে সবার হাত-মুখ বেধে জিম্মি করে ফেলে। এসময় ঘরের লোকজন ডাকচিৎকার দিতে চাইলে তার পুত্রবধু (প্রবাসী হুমায়ুনের স্ত্রী) তানিয়া বেগম এবং তাকে (আলেয়া) মারধর করে ডাকাতরা।

একপর্যায়ে তার পাঁচ বছর বয়সি নাতি ওমর হাওলাদারের গলায় ধারালো অস্ত্র ধরে বসতঘরের আলমারী, সুকেজ ও ওয়ারড্রোপ ভেঙ্গে ১৪/১৫ ভরি স্বর্নালংকার ও নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

খবরপেয়ে শনিবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী, ওসি মোঃ আফজাল হোসেন সহ থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।

উল্লেখ্য এরআগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার আধুনা গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে রুবেল সরদারের দালানের ছয়টি তালা ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরেরা। এ ঘটনায় সরিকল তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..