× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডাসার প্রতিনিধি(সৈয়দ রাকিবুল ইসলাম )

ডাসারে দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

মাদারীপুরের ডাসারে দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার ডাসার প্রেসক্লাবের রুমে  কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান।
এ সময় প্রেসক্লাবের সভাপতি  বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক দেশের কন্ঠ পত্রিকা  যেভাবে দেশের মানুষের সামনে সত্যকে তুলে ধরেছেন, অনিয়মের খবর ছাপিয়ে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, তা সত্যিই দেশ ও দেশের মানুষের কল্যাণে অনেক বড় অবদান রেখেছে।
তিনি বলেন, ভবিষ্যতে দৈনিক দেশের কন্ঠ  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবে, পাঠক হিসেবে আমরা এমনটাই প্রত্যাশা করি।
দৈনিক দেশের বর্ষপূতি আয়োজনে অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন-ডাসার প্রেসক্লাবের সাধারণ মোঃশাহরিয়ার তুহিন,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকাররম হোসেন(হেমায়েত),পারভেজ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ শাওন,বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ,ডাসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আব্দুল আজিজ,সৈয়দ মুনজুর হোসেনসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..