× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

অনলাইন ডেস্ক

ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড : সরাসরি কথা বলার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড : সরাসরি কথা বলার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান

রাশিয়ার প্রক্সি আদালত খ্যাত দোনেৎস্ক পিপপলস রিপাবলিকের একটি আদালতে দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে সরাসরি কথা বলার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

এ ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিখেছেন, কিয়েভের জাতীয়তাবাদীদের সাহায্য করার জন্য ভাড়াটে যোদ্ধাদের পাঠিয়েছিল পশ্চিমারা…তাদের যুদ্ধবন্দির মর্যাদা পাওয়ার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, এই ব্যাপারে ব্রিটেনের সরাসরি দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপিল করা উচিত।

এদিকে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক নটিংহ্যামশায়ারের অ্যাইডেন অ্যাসলিন (২৮) ও বেডফোর্ডশায়ারের শন পিনারকে (৪৮) দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একটি আদালত এই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে বরিস জনসনের এক মুখপাত্র জানিয়েছেন।

ব্রিটেন তাদের মুক্তি নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কথা বলবে কি না জানতে চাইলে ওই মুখপাত্র বলেন, আমাদের রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ নেই।

তিনি আরও বলেন, আমাদের অগ্রাধিকার ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করা।

ওই ব্রিটিশ নাগরিকরা ভাড়াটে যোদ্ধা বলে অভিযোগ রয়েছে। তবে ব্রিটিশ নাগরিক দুজনের পরিবারের দাবি, তারা ইউক্রেনের সেনাবাহিনীতে ছিলেন।

ব্রিটিশ নাগরিক অ্যাসলিন এবং শন পিনার বলেছিলেন, তারা ইউক্রেনের নিয়মিত সেনা হিসেবে যুদ্ধ করছিলেন। সুতরাং তাদের যুদ্ধবন্দি হিসেবে বিচার করা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..