× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

দুই বছর পর ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী বাস যাত্রা শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
যাত্রীবাহী বাস যাত্রা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃকরোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে  সরাসরি যাত্রিবাহী  বাস সার্ভিস।
শুক্রবার সকালে শ্যামলী এন আর পরিবহনের একটি  বাস আনুষ্ঠানিকতা শেষে সকাল ৮ টায় মতিঝিলের কমলাপুর বাস ডিপো থেকে ছেড়ে  ২২ জন যাত্রী নিয়ে বেনাপোল এসে পৌছায় বিকাল ৪ টায়। এসময় বন্দর,কাস্টমস ও পরিবহন ব্যবসায়ীরা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিকাল পনে ৫  টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কলকাতা পৌছাবে বলে জানা গেছে।
এদিকে দীর্ঘদিন পর ভারতের সাথে সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় অনেকটাই স্বস্তি  জানিয়ে যাত্রীরা। ইমিগ্রেশন ছাড়া আর কোথাও নামতে হয়না। ঢাকা থেকে সরাসরি এক বাসে চড়ে যাওয়া যাচ্ছে কলকাতায়।
শ্যামলী এন আর পরিবহনের ম্যানেজার বাবলুর রহমান বাবু জানান, ঢাকা থেকে কলকাতা ভাড়া ১৯০০ টাকা।  বাসটি সপ্তাহে ৩ দিন যাত্রী পরিবহন করবে রোববার ছাড়া।
বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানান, বাস যাত্রীরা ইমিগ্রেশন পৌছালে সব নিয়ম মেনে দ্রুত তাদের পাসপোর্ট আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মহাসিনা আক্তার রুপমা  জানান, পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে মান্কিপক্স বা অনান্য ভাইরাস না ছড়ায় সতর্ক খেকে স্বাস্থ্য পরিক্ষার কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..