× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

সীতাকুণ্ডে শহিদদের উদ্দেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
বিশেষ দোয়া মাহফিল

সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় শহিদ ৯ জন ফায়ারকর্মী ও নিখোঁজ ৩ জন ফায়ারকর্মীসহ সকল হতাহতদের উদ্দেশ্যে দেশব্যাপী অবস্থিত ফায়ার সার্ভিসের সকল মসজিদে আজ ১০ জুন শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।

এই দোয়া মাহফিল করার বিষয়ে দুদিন আগে অধিদপ্তর থেকে সারা দেশের সকল বিভাগীয় ও জেলা ফায়ার অফিসে এবং স্টেশনগুলোতে নির্দেশনা পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল মহোদয় ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি, প্রকল্প পরচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।


এ ক্যটাগরির আরো খবর..