× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ফরিদপুর ব্যুরো(আবু নাসের হোসেন)

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশিকুর রহমান নিপুন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আকটেরচর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিপুন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ও তিনি একই উপজেলার রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে।
চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস গণমাধ্যমকে জানান, চরভদ্রাসন বাজারে ওষুধের ব্যবসা করতেন নিপুণ।
প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সারেংডাঙ্গী নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিপুন নিহত হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Attachments area


এ ক্যটাগরির আরো খবর..