× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

স্টাফ রিপোর্টার,যশোর(আবুল কালাম আজাদ)

ইভিএম জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় পৌঁছুতে পারেনি: যশোরে ড. জাফরুল্লাহ

ACP
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পৃথিবীর খুব কম দেশেই ইভিএম সিস্টেমে ভোট হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ইভিএম পদ্ধতি জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় পৌঁছুতে পারেনি। সাধারণ মানুষের ধারণা, তারা যে প্রতীকে ভোট দিক না কেন তা নির্দিষ্ট একটি প্রতীকে গণনা হয়।

তিনি বলেন, সাবেক সিইসি যথার্থই বলেছেন- আগামী সংসদ নির্বাচন বিএনপিসহ সব দলের উপস্থিতি ছাড়া কার্যকর হবে না।

আজ রবিবার দুপুরে যশোর সদরের লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতালের নির্ধারিত স্থানে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের বড় দেশ, তাই বাজেটের আকারও বড় হবে এটাই স্বাভাবিক। শুধু অপচয়টি কমাতে হবে। বিদ্যুৎ আজ ঘরে ঘরে এটি সত্যি, সেকারণে প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতেই পারেন।

কিন্তু কুইক রেন্টাল কেন পুষতে হবে- এটি অপচয়। তিনি বলেন, ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন; সাধারণ মানুষ তো দূরের কথা গত ১৩ বছরে তার দলের নেতা-কর্মীরাও তার কাছে পৌঁছুতে পারেননি। সেকারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণের আওয়াজ তুলতে হবে।

প্রদেশ হলেও মানুষ তার মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ কষ্টের কথা বলতে পারে। তিনি আরো বলেন, স্বাস্থ্য নিয়ে ব্যবসা করি না বলেই আমরা কম পয়সায় স্বাস্থ্যসেবা দিতে পারছি। বাংলাদেশে স্বাস্থ্য নিয়ে ব্যবসা করা যাবে না, যেমন ধর্ম নিয়ে ব্যবসা করা যায় না।

এরপর বিকেলে তিনি বাঘারপাড়া উপজেলার কয়েলখালী গ্রামে গণস্বাস্থ্য কেন্দ্রের আরেকটি হাসপাতালের নতুন জায়গা পরিদর্শনে যান। সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে অন্যান্যদের মধ্যে নারীপক্ষের সদস্য শিরিন হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মনজুর কাদের, লেবুতলা গ্রামের জমিদাতা মৃত শুভাংশু শেখর খাঁর স্ত্রী কল্পনা রাণী খাঁ ও মৃত অরুণ কুমার খাঁর স্ত্রী অরুণা রাণী খাঁসহ প্রমুথ।

শুভাংশু শেখর খাঁ ও তার ভাই অরুণ খাঁর পক্ষে তাদের স্ত্রীরা টিন শেড ঘরসহ ৫৫ শতক জমি হাসপাতালের অনুকূলে আজ রেজিস্ট্রি করে দেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী জমি গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..