× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

জয়ী হয়ে ইশতেহার ভুলে যাই না, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজেট করি -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা

নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার গঠন করি,  আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার ভুলে যাই না। প্রতিবার বাজেট দেওয়ার আগে সেই ইশতেহার হাতে নিয়ে আমরা কতটুকু অর্জন করতে পারলাম,কতটুকু সামনে করতে হবে,আরও কি কি পদক্ষেপ নিতে হবে সেটা বিবেচনা করি। আমাদের বাজেটও সেভাবে করি’। বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (০১ জুন) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২০০৮ সালের নির্বাচনে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম রূপকল্প-২০২১। ২০১০ থেকে ২০২১ পর্যন্ত একটা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। অর্থাৎ সুপরিকল্পিত ভাবে আমরা এগিয়েছি। এর ফলে আমাদের উন্নয়নটা ত্বরান্বিত হয়েছে’।

‘আমরা এবারে ২০২১ থেকে ২০৪১ পর্যন্ত আরেকটি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। ’

সরকার গ্রাম থেকে উন্নয়ন করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের মূল কথাটা হলো উন্নয়নটা হবে তৃণমূল থেকে, গ্রাম থেকে’।

তিনি বলেন, ‘আমরা সরকারের আসার পর থেকে একে একে সব জায়গায় ডিসিপ্লিন ফিরিয়ে এনেছি। দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করে সুফল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি’।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চিন্তাটা এ রকম ছিল না- বড় লোক আরও বড় লোক হবে। আর তার উচ্ছিষ্ট  ঝরে পড়ে নিচে পৌঁছাবে। আমাদের লক্ষ্য একেবারে নিম্ন পর্যায় থেকে মানুষের আর্ত-সামাজিক উন্নতি আমরা করবো। ’

‘যার ফলে যেখানে ৪০ শতাংশ আমাদের দারিদ্র্য ছিল সেখানে আমরা ২০-এ নামিয়ে এনেছি। ’

দেশের দারিদ্র্যের হার আরও কমবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি এবার যে সেনসাস রিপোর্ট হবে আল্লাহর রহমতে আমাদের দারিদ্র্যের হার আরও কমবে। যদিও করোনা ভাইরাস আমাদের অর্থনীতির গতি অনেকটা শ্লথ করেছিল। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে প্রবৃদ্ধি আট ভাগ পর্যন্ত উপরে তুলেছিলাম। একটা পর্যায়ে এমনও গেছে এটা ৩.৫-এ নেমে এসেছিল। সেটা তিন মাসের জন্য। আমি বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা এর উত্তরণ ঘটাবো এবং ঘটাতে পেরেছি। আজ প্রায় সাতের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি’।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..