× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

সালথা প্রতিনিধি

সালথায় ভিটা‌মিন এ প্লাস ক্যাম্পেইন উপল‌ক্ষে অব‌হিতকরণ সভা 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২

ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (৩০ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরন ও প‌রিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছ‌লিমা আাকতার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক।
এছাড়া আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
অব‌হিতকরণ সভায় বক্তারা মানবদে‌হে ভিটা‌মিন এ’র গুরুত্ব তু‌লে ধ‌রেন। আগামী  ১২ জুন ২০২২ তা‌রিখ থেকে শুরু ক‌রে ১৫ জুন ২০২২ পর্যন্ত ইউ‌নিয়ন ও ওয়ার্ড সহ উপ‌জেলার প্রতি‌টি টিকা কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর ম‌ধ্যে ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৫ জন শিশু‌কে লাল র‌ঙের এবং ৬ থে‌কে ১১ মাস বয়সী ৩ হাজার ৮ শত ১৫ জন শিশু‌কে নীল র‌ঙের ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে।


এ ক্যটাগরির আরো খবর..