× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

অনলাইন ডেক্স

আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই : ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২
আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই : ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২৫ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা, কয়েকশ সেতু এবং ১২টি বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে।

রুশ আগ্রাসনে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পাঁচ শতাধিক মেডিকেল কেন্দ্র ও দুই শতাধিক কারখানা ধ্বংস হয়ে গেছে। দেশের শতকরা ৩৫ শতাংশ অর্থনৈতিক কার্যাক্রম স্থবির হয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশের তিন লাখ বর্গ কিলোমিটার এলাকা বোমা কিংবা মাইনের কারণে দূষিত হয়ে গেছে। দেশের জিডিপির ৩০ থেকে ৫০ শতাংশই কমে গেছে। মাসিক বাজেটে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঘাটতি দেখা দিয়েছে।

ইউক্রেনের অবকাঠামোগত এবং অর্থনীতির সরাসরি ক্ষতির পরিমান প্রায় ছয়শ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে। শ্যামিহাল বলেন যে সরকার অবিলম্বে পুনর্গঠনের জন্য ৫০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করেছে।

তিনি বলেন, পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো প্রধান অবকাঠামো মেরামত এবং সেতু ও রাস্তা পুনর্গঠন করা হবে। তৃতীয় পর্যায়ে ‘দেশের সেরা পুনর্গঠন’ করা হবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..