× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না

মুজিবনগরে ৩ চেয়ারম্যান ও ১২ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর:মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল রোববার পর্যন্ত মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক এবং দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজিমুল বারি মুকুল ও মঞ্জুরুল হক তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এছাড়া উপজেলার মোট ৪টি ইউনিয়নের ওয়ার্ড সদস্য পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
এছাড়া মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপীর দায়ে বাগোয়ান ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী ও দারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ পর্যন্ত মুজিবনগর উপজেলার মোট ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, ওয়ার্ড সদস্য পদে ১৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।


এ ক্যটাগরির আরো খবর..