× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

স্টাফ রিপোর্টার

পাহাড়ে প্রত্যাহার করা সেনাক্যাম্পে এপিবিএন ক্যাম্প স্থাপন করা হবে

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
হাড়ে প্রত্যাহার করা সেনাক্যাম্পে এপিবিএন ক্যাম্প স্থাপন

পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সেনাবাহিনীর প্রত্যাহার করা ক্যাম্পে এপিবিএনের ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৫ মে) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এপিবিএন ও পুলিশই যথেষ্ট মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজন হলে র‌্যাবও আসবে, পুলিশও থাকবে। আমাদের পুলিশ এখন আগের চেয়েও অনেক সক্ষম।’

তবে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- মন্ত্রি পরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম এরিয়া কমান্ডার সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, তিন জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..