× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

মেহেরপুর প্রতিনিধি(মেহের আমজাদ)

মুজিবনগরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের একটি গাড়ি দুর্ঘটনায় ৪ শিক্ষার্থী আহত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের একটি গাড়ি দুর্ঘটনায়

মেহেরপুর জেলার মুজিবনগরে একটি স্কুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জায়িম হোসেন,তসিন আলি,ফারুক ও আবু সুফিয়ান নামের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস তারানগর-জয়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জায়িম হোসেন(৮) তারানগর গ্রামের আজিজুল হকের ছেলে, তসিন আলি (৯) আনন্দবাস গ্রামের জামাল
উদ্দিনের ছেলে, ফারুক (৮) জয়পুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে এবং আবু সুফিয়ান শুভ (৯) বাগোয়ান গ্রামের আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে গতকাল মঙ্গলবার সকালে মুজিবনগরের কেদারগঞ্জ জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমীর একটি গাড়ি ছাত্রদের নিয়ে জয়পুর-তারানগর থেকে স্কুলের দিকে আসছিল।

পথিমধ্যে আনন্দবাস-জয়পুরের মাঝামাঝি স্থানে এসে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে ওই সকল ছাত্ররা আহত হয়।

আহত ছাত্ররা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..