× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৈশ্বিক সংকট কাটাতে ও মানবতা বিকাশে সার্বজনীন দর্শনের বিকল্প নেই :তথ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ২ চোর আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২

পঞ্চগড়ের বোদায় চুরি করতে এসে প্রফুল্ল রায় (৪৫) ও মোঃ রব্বানী ইসলাম (৩৫) নামে দুই চোরকে আটক করেছে বোদা থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাত একটায় উপজেলার চন্দবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চন্দবাড়ী ইউনিয়নের মুন্সি পাড়া এলাকার আসাদুজ্জামানের বাড়িতে ৪জন চোরের একটি সঙ্ঘবদ্ধ দল চুরি করতে তার ঘরে ঢুকে। আসাদুজ্জামান চোরের উপস্থিত টের পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে চোর পালানোর সময় এলাকাবাসী দুই জন চোরকে আটক করে। এসময় অপর ২জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ২জন চোরকে আটক করে থানায় নিয়ে আসে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুইজন চোর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা পানিতে চেতনানাশক ঔষধ মিশিয়ে বাড়ির লোকদের ঘুম পারিয়ে চুরি করতে আসে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করে মঙ্গলবার (২৪ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..