× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শপথ গ্রহন

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০২২
অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শপথ গ্রহন

অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন অ্যান্থনি আলবানিজ। এর মধ্য দিয়ে ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি।

মঙ্গলবার জাপানের রাজধানীতে অনুষ্ঠিতব্য মার্কিন কোয়াড সম্মেলনকে সামনে রেখে তড়িঘড়ি করে এ শপথ অনুষ্ঠান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এ কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়। গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিতেই আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর শপথ নিলেন অ্যান্থনি আলবানিজ।

তবে এখন পর্যন্ত পাওয়া আনানুষ্ঠানিক ফলে এগিয়ে লেবার পার্টি। রোববার থেকে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটে পাঠানো ২৭ লাখ ভোট।

ভোটের ফলে হারের ইঙ্গিত পেয়ে শনিবার সন্ধ্যায়ই বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজ দল লিবারেলসের প্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..