× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক

ডঃ ইউনুসকে নদীতে চুবনি দিয়ে পদ্মাসেতুতে উঠানো উচিত -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০২২
ডঃ ইউনুসকে নদীতে চুবনি

ডঃ ইউনুস এমডি পদের জন্য পদ্মাসেতুর  মতো টাকা বন্ধ করেছেন তাঁকে পদ্মা নদীতে নিয়ে দুটো চুবনি দিয়ে উঠানো উচিত। মরে যাতে না যায়। একটূ চুবনি  দিয়ে পদ্মাসেতুতে উঠানো উচিত। তাহলে যদি এঁদের শিক্ষা হয়। বড় অর্থনীতিবিদ জ্ঞানী গুণী  এই ধরনের জনগন এরকম অর্বাচীনের মত কথা বলে কিভাবে? সেটাই আমার প্রশ্ন? বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৮ মে বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ  হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান মন্ত্রী এসব  কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পদ্মাসেতুর অর্থ বন্ধ করলো ডঃ ইউনুস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদে তাঁকে থাকতে হবে। আমরা তাঁকে আরও উচ্চমানের উপদেষ্টা পদে থাকার প্রস্তাব দিয়েছিলাম তাতে তিনি থাকবেন না তাঁকে এমডি পদেই  থাকতে হবে। কিন্তু তার বয়সে কুলায় না। ডঃ ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল। কিন্তু কোর্ট আর যাই পারুক বয়স তো কমিতে দিতে পারবে না আরও দশ বছর। গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর পর্যন্ত থাকতে পারে। তখন তার বয়স একাত্তর বছর। এই বয়স কমাবে কিভাবে? সে মামলায় সে হেরে যায় কিন্তু প্রতিহিংসা নেয় ডঃ ইউনুস ও মাহফুজ আনাম আমেরিকার স্টেট ডিপার্টমেণ্টে যায় হিলারির কাছে মেইল পাঠায়। হিলারি কাছে যায়? ওয়ার্ল্ড ব্যাংকে যায় মিঃ জলিলের শেষ কর্মদিবসে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। একদিকে সাপে বর হয়েছে, বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে পারে সেটার আমরা প্রমাণ করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের একজন জ্ঞানী লোক বললেন পদ্মাসেতুতে খরচ হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকাতো ঋণ নিয়ে করা হচ্ছে এই ঋণ শোধ হবে কি করে কারণ দক্ষিণ বঙ্গের কোন মানুষতো রেলে চরে না। তারাতো লঞ্চে যাতায়াত করে। রেলে চরতে যাবে কেন এই রেল ব্যয় ভার হবে না।

সেতুর কাজ হ্যেগেছে, এবার রেলের কথা বলছে। উনাকে সকলের চেনা উচিত। রেল গাড়িতে উনাকে চড়ানো উচিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন  জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে। ওটায় চড়া যাবে না, চড়লে ভেঙ্গে পড়বে। তার সাথে তাদের কিছু  দোষররাও তাদের কি করা উচিত? পদ্মাসেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টূস করে ফেলে দেয়া উচিত। এবং মেগা প্রজেক্ট গুলি করে নাকি খুব ভুল করছি। তারা আয়েসে বসে থাকে আমার টেলিভিশনে কথা বলে। বিদ্যুৎ সরবরাহ করি সে বিদ্যুৎ ব্যবহার করছে। ডিজিটাল বাংলাদেশ করেছি, ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড চলে গিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ হয়েছে সেটা নিয়ে এত টাকা দিয়ে স্যাটেলাইট কিনে কি হবে? এমন প্রশ্ন তুলেছে তারা? অর্থাৎ বাংলাদেশের জন্য কিছু করলেই তাদের গায়ে লাগে তাহলে তারা কি এখনো পাকিস্তানের সামরিক জান্তাদের পদলেহন কারো খোশামোদ কারী দল। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ ঘটিয়েছে, পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। সেই পাকিস্তানের পদলেহনকারী সারমেয় দল এখনো বাংলাদেশে এখনো বাংলাদেশে জীবিত। এটাই হচ্ছে দুঃখজনক।  এখনো তারা বাংলাদেশের ভালো কিছু হলে ভালো চোখে দেখে না। বাংলাদেশ এগিয়ে গেলে তাদের ভালো লাগে না।

বাংলাদেশ যে দক্ষিণ এশিয়া সবদিক থেকে এগিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করব? ভ্যাকসিনটা বিনা পয়সায় দিয়েছি আমি হাজার হাজার কোটি টাকা খরচ করেছি। সে ভ্যাকসিনতো এরা নিয়েছে। এটা তো বাদ দেয়নি। করোনাভাইরাস মোকাবেলায় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। আমাদের যা টারগেট ছিল তার শতভাগ দিতে পেরেছি। বুস্টার ডোজও অ্যামরা শুরু করেছি।  তারাতো নিশ্চয়ই দুটো ডোজ নিয়েছেন বুস্টার ডোজও নিয়েছেন, আমার হাতে কেনা বিনাময়সায় ভ্যাকসিন নিতে পারলো তারপর আমাদের উন্নয়ন টা তাদের চোখে পরে না।


এ ক্যটাগরির আরো খবর..