× Banner
সর্বশেষ
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

কালীগঞ্জে ১১০ কর্মজীবী নারীদের মধ্যে চেক ও সার্টিফিকেট প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জে পল্লী সড়ক ও অবকাঠামো রক্ষানাবেক্ষণ কর্মসূচি-২ এর আওতায় ১১০ জন কর্মজীবী নারীদের মধ্যে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে তাদের মধ্যে এ চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারুল আজীম আনার প্রত্যক কর্মজীবী নারীদের মধ্যে ৩৬ হাজার ৯শ ৩৬ টাকার চেক ও সার্টিফিকেট তুলে দেন।
কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ১১০ জন কর্মজীবী নারী রাস্তার মাটি কাটা কাজ করতেন। তাদের দৈনিক মজুরীর ১৫০ টাকা থেকে তারা ৫০ টাকা করে সঞ্চয় জমা দিয়ে আসছিলেন।

দুই বছর পর ব্যাংক লভ্যাংশসহ তারা এককালীন জনপ্রতি ৩৬৯৩৬ টাকার চেক পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..