× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

কামারখালী বাজারে যত্রতত্র আবর্জনার স্তুপ, নাই কোন ডাস্টবিন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
বাজারে যত্রতত্র আবর্জনার স্তুপ

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারের বিভিন্ন গলির পাশে ময়লা-আবর্জনা স্তুপ করে রাখা হয়। হাট- বাজার ইজারা কর্তৃপক্ষ নিয়মিত এই ময়লা পরিষ্কার না করায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে পাশাপশি দুর্গন্ধে নাকাল হচ্ছেন কামারখালী বাজার ব্যবসায়ী ও পথচারী এবং বাজারের বাসিন্দারা। কামারখালী বাজারের বিভিন্ন মহল্লা ঘুরে সড়কের পাশে স্থানে স্থানে ময়লা-আবর্জনার স্তুপ দেখা গেছে।

কামারখালী বাজার ব্যবসায়ী এবং পথচারীরা বলেন অন্যান্য বাজারের মত , এ বাজার এলাকায় আস্তাকুড় (ডাস্টবিন) নেই। এ কারণে রাস্তার পাশে ময়লা ফেলা হয়। বাজারের আবর্জনা ছাড়াও হোটেল ও আবাসিকের বর্জ্য এ গলিতে ও গলিতে ফেলা হচ্ছে।

এগুলো পচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে আসে এবং বাজারের বন্দ ড্রেন আরও বন্দ হয়ে যাচ্ছে। ফলে বৃস্টির পানি জমে পানি বের না হয়ে আরও নোংরা ও ময়লা-আবর্জনা স্তুপ হচ্ছে। ফলে এ গুলো সঠিকভাবে পরিষ্কার করা হয় না। কুকুরে ময়লার স্তুপ ঘাঁটে। এতে বেশি করে দুর্গন্ধ ছড়াচ্ছে। একই এলাকার মিয়াপাড়া ও মোল্যা পাড়া সড়কে দেখা গেছে, বাজারে কোন ডাস্টবিন না থাকার কারনে বৃস্টিতে ময়লা-আবর্জনা রাস্তার ওপর চলে এসেছে।

বাজারের মধ্যে পুরোনো একটি ডাস্টবিন ছিল সেটা এখন সুমনের চায়ের দোকান চলছে । আর বাসস্ট্যান্ডের পাশে কোনো আস্তাকুঁড় নেই। নেই বাজারে ভালো কোন ল্যট্রিন যা আছে তা আবার নোংরা আর নোংরা ফলে রাস্তার আশে পাশে দুর্গন্ধ ছড়াই। ফলে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার পাশে। একই অবস্থা বাজারের এবং আবাসিক গলি ও রাস্তার মোড় এলাকায়। তাছাড়া বাজারে নাই কোন নিয়ম-কানুন , নাই কোন ডাস্টবিন।

যেমনে খুশি তেমনে চলছে বাজার। তাহলে প্রতি বছর হাট-বাজার আয়ের উন্নয়ন কর কোথায় যায় এটা কামারখালী বাজার ব্যবসায়ী এবং আবাসিক বাসিন্দাদের প্রশ্ন। কারন এই বাজারে চেয়ারম্যান ও হাট-বাজার মালিক কর্তৃপক্ষের কোন সু-দৃষ্টি নাই।

তাই বাজারের দোকান ব্যবসায়ী এবং হাটে -বাজারে ক্রেতা-বিক্রেতা এবং পথচারীরা মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের এই বাজারের প্রতি সু-দৃস্টি দেওয়ার জন্য জোরালো দাবী জানান। যাতে অচিরেই এই সকল সমস্যা সমাধান হয়।


এ ক্যটাগরির আরো খবর..