× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ইস্পাত কারখানা থেকে ১৭০ জন বেসামরিক লোক উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
ইস্পাত কারখানা থেকে ১৭০ জন বেসামরিক লোক উদ্ধার

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে রোববার আরও ১৭০ জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের ইউক্রেনবিষয়ক মানবাধিকার সমন্বয়কারী ওসনাত লুর্বানি এ কথা জানিয়েছেন। এনিয়ে গত ১০ দিনে ইস্পাত কারখানাটি থেকে ৬ শতাধিক বেসামরিক লোককে জাতিসংঘের তত্ত্বাবধানে উদ্ধার করা হলো।

উদ্ধার করা এসব লোকজনকে মারিউপোল থেকে ২২০ কিলোমিটার দূরে সীমান্ত শহর জাপরিজঝিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে আজভস্টাল ইস্পাত কারখানার যোদ্ধারা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ না করার সংকল্প নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

রাশিয়া কয়েকসপ্তাহ ধরে এলাকাটি ঘিরে রেখেছে এবং কারখানার ভেতরে থাকা যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে বলে দাবি জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..