× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে

বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো.তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মো.হাসান (২৭) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।

গতকাল রোববার (৮ মে) রাত ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার (২৫) চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৯টার দিকে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এতে ওই মোটরসাইকেল থাকা হাসানও গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত হাসান কে  উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলে মারা যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..