× Banner
সর্বশেষ
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য – মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বৌমাকে শ্লীলতাহানি ঘনাটনোর অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২

খুলনার পাইকগাছায় বৌমাকে জোরপুর্বক শ্লীতহানি ঘটনোর অভিযোগে চাচা শ্বশুর পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

উপজেলার লতা ইউনিয়নের পুটিমারী গ্রামে ইমদাদুল হক (৩৫) ভাইপো শাহীন গাজীর স্ত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি ঘটায়। সে স্থানীয় মৃত আমজেদ গাজীর ছেলে ও ভিকটিমের চাচা শ্বশুর। গত ২১ এপ্রিল রাত সাড়ে ৯ টায় প্রকৃতির ডাকে বাইরে গেলে পাশে ওৎ পেতে থাকা ইমদাদুল এ ঘটনা ঘটায় বলে অভিযোগে প্রকাশ।

শাহীন গাজী জানায় এ সময় সে বাজার থেকে বাড়ী আসে এবং তাকে হাতে-নাতে ধরে ফেলে। তার ডাক চিৎকারে লোকজনের সমাগম ঘটে। তাৎক্ষনিক বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ইমদাদকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শেষে ২ মে তাকে গ্রেপ্তার করে। এব্যাপারে শাহীনের স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন।

পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন,ইমদাদ গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ হলে প্রাথমিক তদন্ত শেষে তাকে গ্রেপ্রার করা হয়।আইনে প্রক্রিয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..