× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক

দেশের বাজারে ফের লিটারে ৩৮-৪৪ টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
বোতলজাত সয়াবিন তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে ফের বেড়েছে সয়াবিন তেলের দাম। বর্তমানে নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৩৮ টাকা, খোলা ৪৪ টাকা ও পাম তেল ৪২ টাকা বেড়েছে।  শুক্রবার (০৬ মে) থেকে এ দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা লিটার, বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা, পাঁচ লিটারের সয়াবিন তেল ৯৮৫ টাকা ও পাম তেল ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত মার্চে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা, খোলা ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা, পাম তেল ৩ টাকা কমিয়ে দাম ১৩৩ টাকা এবং বোতলজাত সয়াবিনের ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা নির্ধারণ করা হয়। সে হিসেবে নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা ও বোতলজাত প্রতি লিটার ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা ও পাম তেল ৪২ টাকা বেড়ে ১৭২ টাকা এবং ৫ লিটার বোতলজাত তেলের দাম ২২৫ টাকা বাড়িয়ে ৯৮৫ টাকা করা হয়েছে।

সর্বশেষ গত ০৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেল দাম বাড়িয়েছে। সে দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..