× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

অনলাইন ডেস্ক

খেরসনের সীমান্ত এলাকার বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি : ইউক্রেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
খেরসনের সীমান্ত এলাকার বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি : ইউক্রেন

কৃষ্ণসাগর তীরবর্তী অঞ্চল খেরসনের সীমান্ত এলাকার বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধের মুখে রুশ সেনারা ওইসব এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।

এদিকে, কয়েকদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনী খারকিভ শহর এবং ইজিয়াম শহরের উত্তরে অঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সর্বশেষ আপডেটে বলা হয়েছে।

এছাড়া রুশ সেনাবাহিনী ইউক্রেনের লাইমান, সেভেরোডোনেটস্ক এবং পোপাসনায় আক্রমণাত্মক অভিযানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে বলেও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

উল্লেখ, ২৬ এপ্রিল খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া।


এ ক্যটাগরির আরো খবর..