× Banner
সর্বশেষ
ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া ঘাট দিয়ে যানবাহন চলাচলের অনুরোধ নৌপ্রতিমন্ত্রীর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
পাটুরিয়ায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

যানবাহন পারাপারের জন‍্য মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ১০টি এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি ও আরিচায় ৪টি ফেরি রয়েছে। সকালে শিমুলিয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। চাপের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে। ঘাটে শৃঙ্খলা আছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী শিমুলিয়ায় বড় ধরনের যানবাহন ফেরিতে পার করা হচ্ছেনা। ছোট গাড়ি পার করা হচ্ছে। শিমুলিয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ থেকে রক্ষা পেতে পাটুরিয়া রুট ব‍্যবহার করতে পুনরায় অনুরোধ করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মুন্সিগঞ্জের শিমুলিয়া (মাওয়া) লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী  এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘাটে মানুষের অতিরিক্ত চাপ থাকলেও শৃঙ্খলা ধরে রাখতে পেরেছি। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আইন শৃঙ্খলা বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পবিত্র শবেকদরের ইবাদত বন্দেগী করেও মানুষের সেবায় সচেষ্ট রয়েছেন। মানুষ আনন্দের সাথে ঈদ করতে যাচ্ছে। তাদের কষ্ট দেখলাম না।

তিনি জানান, পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে শিমুলিয়ায় ১০টি ভালমানের ফেরি রাখা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী কয়েক মাসের মধ‍্যে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন‍্য উন্মুক্ত করে দিবেন। তখন শিমুলিয়াঘাটে সমস‍্যা থাকবেনা। ঘাটে গাড়ির জন‍্য ফেরি অপেক্ষা করবে। লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। ঘাটে ম‍্যাজিস্ট্রেট রয়েছে; তারা বিষয়টি দেখছেন।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিসি’র চেয়ারম‍্যান শামীম আল রাজী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..