× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের ইফতার মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
গৌরনদী প্রেসক্লাবের ইফতার

মুসলিম সম্প্রদায়ের সিয়াম-সাধনার মাস, পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের দীর্ঘ ৪২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন, গৌরনদী প্রেসক্লাবে উদ্যোগে শনিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ্’র সভাপতিত্বে ওইদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আতিকুর রহমান শামীম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেন। গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওহাব সিকদার, সহসভাপতি ডাঃ হেদায়েতুল ইসলাম, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিুসুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আল আমিন হাওলাদার।

বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সহ-সভাপতি এইচ,এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সাধারন সম্পাদক এম, আলম, সহ-সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সহ-সাধারন সম্পাদক নারগিস সুলতানা, কোষাধ্যক্ষ আমিনা আকতার সোমা, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি বি.এম বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ, সহসভাপতি মুঃ শাহিন, প্রমুখ। শেষে সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান ইফতার মাহফিলের বিশেষ দোয়া ও মোনজাত অনুষ্ঠান পরিচালনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..