× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

‘হাসিনা নিজেই একজন মামলার আসামি

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কাউন্সিলের মাধ্যমে কাকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে এটা নিধারণ করবে দলের নেতাকর্মীরা। এটা নিয়ে আরেকটি দলের প্রধান কথা বলতে পারেন না। যিনি মাথা ঘামিয়েছেন তিনি নিজেই একজন মামলার আসামি।

বিকেল ৬টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী দল আয়োজিত তারেক জিয়ার ১০তম কারাবরণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার তারেকের বিরুদ্ধে মামলা দিচ্ছে কারণ, তারা তাকে ভয় পান। তারা তার নামে মিথ্যে মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চান।

শিগগিরই দেশে তারেক জিয়া ফিরে আসবেন, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সরকারের সব ষড়যন্ত্র ও দুঃশাসন মোকাবেলা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করে তারেক রহমানকে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করবো আমরা।

‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ভালো’ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর এমন বক্তব্যের সমালোচনা করে সভাপতির বক্তব্যে শাহ মোয়াজ্জেম বলেন, আপনি এসে একবার দেখে যান কেমন অবস্থা! নারীরা তাদের ইজ্জত নিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারছেন না। সবকিছু লুটপাট করে খাচ্ছে এই শাসক গোষ্ঠী। আর আপনি তাদের এতো বড় সার্টিফিকেট দিয়ে দিলেন!

প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধানের প্রতি আপনার নূন্যতম শ্রদ্ধা থাকলে তবে তাদের মন্ত্রীসভা থেকে ইমিডিয়েটলি বাদ দিতেন।

এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..