× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালেন মার্কিন বিদেশ সচিব

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
নাক গলালেন মার্কিন বিদেশ সচিব

“ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির দিকে নজর রয়েছে আমেরিকার।” বস্তুত,সরাসরি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালেন মার্কিন বিদেশ সচিব।

সোমবার(১১ এপ্রিল) ভারত-আমেরিকা টু প্লাস টু বৈঠকের পরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সামনেই ভারতীয় প্রতিনিধিদের অস্বস্তিতে ফেললেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

টু প্লাস টু বৈঠকের পরেই যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেন,”ভারতে কিছু সরকারি আধিকারিক, পুলিশ এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠছে। সেদিকে আমেরিকার নজর রয়েছে। আমরা নিয়মিত এ বিষয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছি।” যদিও ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে তিনি একথা বলছেন, সেটা স্পষ্ট করেননি ব্লিঙ্কেন।

ব্লিঙ্কেন যে সাংবাদিক বৈঠকে এই কথাগুলি বলছেন তাতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও উপস্থিত ছিলেন। ভারতের তরফে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। ভারতের দুই মন্ত্রীর সামনে মার্কিন বিদেশ সচিব ভারতে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললেও রাজনাথ বা জয়শংকর নিজেদের ভাষণে এই বক্তব্যের কোনও জবাব দেননি। ভারতের প্রথম সারির দুই মন্ত্রী নিজেদের ভাষণে মানবাধিকার প্রসঙ্গটি পুরোপুরি এড়িয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ইলহান ওমর ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘটা একাধিক ঘটনার সমালোচনায় সরব হন। তিনি বলেন, “ভারতের মুসলমান জনসংখ্যার জন্য মোদী এমন কী করেছেন, যার জন্য আমরা ভারতকে দুনিয়া জুড়ে শান্তি প্রতিষ্ঠার অভিযানে আমেরিকার সঙ্গী ভাবতে পারি?” ইলহানের মন্তব্যের পর ব্লিঙ্কেনের সোমবারের বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।


এ ক্যটাগরির আরো খবর..