× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

অনলাইন ডেস্ক

রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের একটি স্কুল এবং আবাসিক ভবনে গোলাবর্ষণ

admin
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের একটি স্কুল এবং আবাসিক ভবনে গোলাবর্ষণ

রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের একটি স্কুল এবং আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে বলে স্থানীয় লুহানস্ক কর্মকর্তারা জানিয়েছেন। ওই কর্মকর্তারা বাসিন্দাদের “দেরি না করে” শিগগীরই ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন।

লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই বলেছেন, সেভেরোডোনেটস্কের তিনটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুজন বয়স্ক বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছিল, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পৃথকভাবে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ডিনিপ্রোর গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেছেন, রাশিয়ান বাহিনী পুরো অঞ্চল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এতে একজন আহত হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা এবং রাজ্য রেলওয়ে লোকজনদের সরিয়ে নেওয়ার নতুন একটি রুট ঘোষণা করেছে, কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছে যে শুক্রবার ক্রামাতোর্স্কের একটি রেলস্টেশনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হওয়ার পর, লোকজন হয়ত ভয়ে আর রেলপথ দিয়ে পালানোর চেষ্টা নাও করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..