× Banner
সর্বশেষ
তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থী-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, গুলির অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টার শিক্ষার্থীরা ব্রিজের উপর অবস্থান নিলে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ও গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা একপর্যায়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নেয়। বর্তমানে পুলিশ-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তানজিস বলেন, ‘বাজেটে সরকার টিউশন ফির ওপর ১০ শতাংশ ভ্যাট নির্ধারণ করেছিল। পরবর্তীতে আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়। এ ব্যয়ভার আমাদের পক্ষে বহন করা কঠিন। এ ফি প্রত্যাহারের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ পুলিশ এসে বিনা উস্কানিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলিবর্ষণ করেছে। এ সময় আমাদের এক শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। তাদের ভার্সিটির মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার কথা অস্বীকার করে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘ভ্যাট বাতিলের দাবিতে আধাঘণ্টা রামপুরা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ জন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের ওপর লাঠিচার্জ কিংবা গুলি ছোড়া হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..