× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০২২
ঠাকুরগাঁওয়ে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২১-২২ এর উদ্বোধন করা হয়। গতকাল শনিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, খেলা পরিচালনাকারী আ্যাম্পায়ার সোহরাব হোসেন, মাহাবুব আলম মনু, মানস রায় প্রমুখ। উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ জেলা টিম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ টিমকে ব্যাটিংয়ে পাঠায়। প্রতিযোগিতায় ১ম রাউন্ডের ঠাকুরগাঁও ভেন্যুতে মোট ৪টি টিম অংশগ্রহন করছে।

টিমগুলো হলো গোপালগঞ্জ জেলা টিম, ঝিনাইদহ জেলা টিম, মাগুড়া জেলা টিম ও চাপাইনবাবগঞ্জ জেলা টিম। এর আগে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উদ্বোধনীর ২টিমের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..