× Banner
সর্বশেষ
লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক

ডা. শরীফা সুলতানা স্বর্ণপদকে ভূষিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০২২
ডা. শরীফা সুলতানা স্বর্ণপদকে ভূষিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০১৯ থেকে জুলাই ২০২১ সেশনের পোষ্ট গ্রাজুয়েশন এ্যানেসথেসিওলজি বিষয়ে মেধা তালিকায় প্রথম হওয়ায় ডা. শরিফা সুলতান স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
রাজশাহী মহানগরীর গ্রান্ড রিভারভিউ হোটেলে ২৭ মার্চ (রবিবার) এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে ডা. শরীফা সুলতানাকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক প্রদান করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস (ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস) এর চেয়ারম্যান অধ্যাপক ডা: দেবব্রত বনিক ও মহাসচিব অধ্যাপক ডা. কাওছার সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও রত্নগর্ভা মা মুর্শিদা গনি দম্পত্তির সন্তান ডা. শরিফা সুলতানা গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পেশাগত মানোন্নয়নসহ সার্বিক সফলতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..