× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কলেজ শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০২২
কলেজ শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে কলেজ শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুববুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছলে এক দল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এলকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

সোনইমুড়ী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, কলেজ থেকে শিক্ষক বাড়ি  ফেরার পথে সিএনজিতে শিক্ষকের উপর হামলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এর সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..