× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নবীগঞ্জ প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

“স্বাধীনতা তুমি”

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
“স্বাধীনতা তুমি”

স্বাধীনতা তুমি
আয় আয় চাঁদ মামা
ঘুম পাড়ানি মাসি পিসি,
মায়ের কল্প কথার গান;
স্বাধীনতা তুমি,
বুকে জড়ানো আচঁলে ঢাকা
বাহুতে বাধাঁ প্রাণ।
স্বাধীনতা তুমি,
বাবার আদর,বোনের সোহাগ মেশানো
হৃদয়ের কোলাহল;
তুমি উন্নত মম শির
হৃদয়ে সাহস বুকে অটুট বল।
স্বাধীনতা তুমি সোনালী প্রান্তর সবুজ ক্ষেত
কৃষকের গোলাভরা ধান;
তুমি উদাস বাউলের একতারাতে…..
তুমি হাসান রাজা লালন ফকির,দুরবীন শাহের গান।
“তুমি রবী ঠাকুরের হৃদয়ের ধন”
“জীবনানন্দের সুরঞ্জনা”
শামসুর রাহমানের“স্বাধীনতা তুমি”
উপমায় মন্ডিত তুলনাহীনা।
স্বাধীনতা তুমি,
শান্ত রজনী,বিনিদ্র দরবেশ,মোয়াজ্জিনের আযান;
তুমি কবির কবিতা এবং শিল্পীর কন্ঠে গান।
স্বাধীনাত তুমি,উপমাতে যার নাইকে শেষ;
শাকিলা জাফর ও শুভ্রের কন্ঠে তুমি
আসাদুজ্জামানের গুডলাক বাংলাদেশ।
(কবি- উত্তম কুমার পাল হিমেল)


এ ক্যটাগরির আরো খবর..