× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নিউজ ডেস্ক

সাপাহারে র‌্যাবের অভিযানে আটক-১০

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
সাপাহারে র‌্যাবের অভিযানে আটক-১০

প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা সদর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ১০ জন ব্যক্তিকে আটক করেছে জয়পুর হাট র‌্যাব-৫।

জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নওগাঁ জেলার সাপাহার উপজেলা সদর সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের অভিযান চলে। এসময় ১২ টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ধরনের ক্যাবল, ৮টি কী-বোর্ড সহ পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহ কারিদেরকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন। এর পর রাতেই তারা আসামীদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী সাপাহার থানায় মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন-উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছলডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), ক্ষুদরামবাটি মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পাশ্ববর্তী পতœীতলা থানার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।


এ ক্যটাগরির আরো খবর..