× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এর প্রতিবাদ জানাতে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকেতলব করা হয়।

এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুলিভানকে ডেকে বলা হয়েছে— ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওই বিবৃতি, যা খুবই উচ্চপর্যায়ের, সেটি কাম্য নয়। এটি যুক্তরাষ্ট্র-রাশিয়াকে সম্পর্ক ছিন্নের মুখে ফেলেছে।’

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার ওপর প্রায় তিন হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাবিশ্ব। পাশাপাশি পশ্চিমা গণমাধ্যম প্রেসিডেন্ট পুতিনকে ‘বিক্ষিপ্ত মেজাজের মানুষ’ প্রমাণের চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..