একটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ১৩৩ যাত্রী নিয়ে দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছেন তা জানাযায়নি।
সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় ১টা ১১ মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করে। সর্বশেষ স্থানীয় সময় ২টা ২২ মিনিটে যখন রাডারে উড়োজাহাজটির অবস্থান চিহ্নিত হয় তখন সেটি ভূ-পৃষ্ঠ থেকে ৩২২৫ ফুট উচ্চতায় ৩৭৬ নটিক্যাল মাইল গতিতে উড়ছিল।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিসিটিভি জানিয়েছে, ইস্টার্ন এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িং বিমানটি সোমবার দুপুরে দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে৷ ওই বিমানে পাইলট এবং কর্মী-সহ মোট ১৩৩ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে চীনের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
ভেঙে পড়া বিমানটি ৬ বছর পুরনো ছিল৷ সোমবার স্থানীয় সময় দুপুর ১টা বেজে ১১ মিনিটে বিমানটি কুনমিং থেকে টেক অফ করে৷ গুয়ানঙঝাউ-এ অবতরণ করার কথা ছিল দুপুর ৩টে ৫ মিনিটে৷ কিন্তু ২টো ২২ মিনিট নাগাদ বিমানের সঙ্গে এসিটির সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটি ৩২২৫ ফুট উঁচুতে ছিল৷ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৭৬ নট বা ৪৩২ মাইল৷ এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর মেলে৷ দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়৷ যাত্রীরা কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি৷
এতে আরও বলা হয় ঘটনার পরপরই প্রয়োজনীয় সরঞ্জামসহ উদ্ধারকর্মীরা রওয়ানা হয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।