× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেক্স

ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার সেনারা বিভ্রান্ত: প্রেসিডেন্ট জেলেনস্কি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার সেনারা বিভ্রান্ত: প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার সেনারা বিভ্রান্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনে এমন প্রতিরোধের মুখে অস্ত্র-গোলাবারুদ রেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন রাশিয়ার সেনারা।

রুশ সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আত্মসমর্পণ করবে তারা আমাদের কাছ থেকে ভদ্রোচিত আচরণ পাবে। ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের একটি সুযোগ দিচ্ছি। বেঁচে থাকার সুযোগ।

আপনারা যদি আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তা হলে আমরা আপনাদের সঙ্গে মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে শোভনীয় আচরণ করব।

জেলেনস্কির দাবি, রাশিয়া ইতোমধ্যে ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রুশ সেনারা এমন প্রতিরোধ আশা করেননি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সম্পর্কে রাশিয়ায় কয়েক দশক ধরে যে মিথ্যাচার চালানো হয়েছে, রুশ সেনারা সেই প্রোপাগান্ডা বিশ্বাস করে ফেলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..