× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেক্স

নোয়াখালীতে বাসচাপায় পথচারী নারী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
নোয়াখালীতে বাসচাপায় পথচারী নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে হিমাচল পরিবহন নামক বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম সাবিহা (৫০) সে বেগমগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সেকান্তর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবেহা পেশায় একজন ঝি ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় ফেনী থেকে ছেড়ে আসা মাইজদীগামী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস সাবিহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..